March 25, 2026, 1:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ছবি: সংগৃহীত

চীনা দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্র-ভারতের যৌথ বিক্ষোভ করেছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

ভারত-চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘শি জিনপিংয়ের আগ্রাসন’ নিয়ে আরেকবার নয়াদিল্লির পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় এবং আমেরিকানরা।প্রতিবাদকারীরা চীনাবিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। স্লোগান দিতে থাকেন,‘চায়না কমিউনিস্ট: ডাউন, ডাউন’।গতকাল ১৯ জুলাই ২০২০ ইংতারিখ রোববার বিক্ষোভকারীরা বলেন, ‘চীনারা ভাইরাস ছড়িয়ে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকেও স্তব্ধ করে দিয়েছে।কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনোজ শ্রীনিলায়াম বলেন, ‘লাদাখে ভারতীয় ভূখণ্ডে অবৈধ চীনা আগ্রাসন, জমি অধিগ্রহণ এবং ভারতীয় সেনা হত্যার তীব্র নিন্দা জানাই।’এদিকে লাদাখে রাফাল জেট মোতায়েন নিয়ে এ সপ্তাহেই আলোচনায় বসছেন ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা।সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চলতি মাসের শেষদিকেই ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করা নিয়ে ও বৈঠকে আলোচনা হবে। আগামী ২২ জুলাই থেকে দু’দিন চলবে কমান্ডারদের ওই বৈঠক।সূত্রের খবর, বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়ার নেতৃত্বে ওই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে লাদাখের বর্তমান পরিস্থিতি। পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে যেসব সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে।সম্প্রতি চীন ও ভারতের মধ্যে সংঘষের্র পর লাদাখে মিরেজ ২০০০, সুখোই-৩০ , মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছে ভারত।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর