March 24, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কিছু তথ্য আঁচিল সম্পর্কে

কিছু তথ্য আঁচিল সম্পর্কে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আঁচিল হচ্ছে ছোট রুক্ষ প্রবৃদ্ধি যা চামড়ার উপর অনেকটা ফুলকপির মতো বৃদ্ধি অথবা কঠিন ফোস্কার মতো দেখায়। শরীরের যে কোনো স্থানে বিশেষ করে হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, মুখে বেশি দেখা যায়। এটি একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আঁচিল হয়ে থাকে। চিকিৎসা করা না হলে আঁচিল সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। আবার অনেক সময় চিকিৎসা না নিলেও আঁচিল ভালো হয়ে যায়। তবে একবার ভালো হয়ে যাওয়ার পরও আবার হতে পারে এবং কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আঁচিল আছে এমন মানুষের সংস্পর্শে আসলেও অপর জনের আঁচিল হতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস, নখের আঁচড়ে এই ভাইরাস ছড়ায়। এ ছাড়াও ত্বকের পলিপ, ক্যান্সার, স্কিন ডিজ অর্ডার, ব্রণ, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেবরিক কেরাটোসিস এবং মোলাস্কাম, কন্ট্যাজিওসামের কারণেও আঁচিল হতে পারে।

দুই এক মাসের মধ্যে আঁচি ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর মধ্যে স্যালিসিলিক অ্যাসিড সম্পৃক্ত চিকিৎসা পদ্ধতি অধিক কার্যকর। তবে অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এ ছাড়াও ক্যারাটোলাইসিস, ইলেকট্রোডেসিকেশান, ক্রায়োসার্জারি, লেজার চিকিৎসাও বর্তমানে অধিক জনপ্রিয়।

Share Button

     এ জাতীয় আরো খবর