April 15, 2026, 7:07 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অক্টোবরেই টিকা আনার সর্বাত্মক চেষ্টা অক্সফোর্ডের

অক্টোবরেই টিকা আনার সর্বাত্মক চেষ্টা অক্সফোর্ডের

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

করোনার ভ্যাকসিন নিয়ে ইতিবাচক খবর দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার টিকা এ ভাইরাসের বিরুদ্ধে দুই ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে পারে। গবেষকেরা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই তাঁরা টিকা আনতে সক্ষম হবেন।

যেকোনো টিকার অত্যাবশ্যকীয় দুটি উপাদান হলো অ্যান্টিবডি ও টি-সেল রেসপন্স তৈরি করা। অ্যান্টিবডি শরীরের মধ্যে থাকা ভাইরাস শনাক্ত করে এর বিরুদ্ধে লড়ে যায় এবং ভাইরাসের কার্যকারিতা নষ্ট করে দেয়। ‘টি-সেলস’ শুধু অ্যান্টিবডি তৈরিতে সাহায্যই করে না, ভাইরাসে সংক্রমিত কোষগুলোর ওপরও কাজ করে এবং ভাইরাসকে নিষ্ক্রিয় করে ফেলে। অক্সফোর্ডের টিকার প্রথম ধাপের পরীক্ষায় এ দুটি প্রতিরক্ষার সাফল্যের প্রমাণ পাওয়া গেছে।

অক্সফোর্ডের টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত গবেষকেদের বরাতে দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে অক্সফোর্ডের টিকার মানবপরীক্ষা দারুন ইতিবাচক ফল দেখিয়েছে এবং অক্টোবর নাগাদ টিকা প্রস্তুত হয়ে যেতে পারে। অক্সেেফার্ডের বিজ্ঞানীরা মনে করছেন, তাঁরা উদ্ভাবনে সফল হয়েছেন। তাঁদের টিকা রোগটির বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর