March 23, 2026, 4:09 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদে গণপরিবহন বন্ধ থাকবে না-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণপরিবহন চলবে।তবে তিন দিন আগে থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।তবে জরুরি সার্ভিসের গাড়ি, পচনশীল পণ্য বহনকারী যান, পশুবাহী যান ও গার্মেন্ট পণ্যবাহী যান চলাচল করবে।১৬ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এর আগে গতকাল ১৫ জুলাই ২০২০ ইং তারিখ বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি।মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।তিনি আরও বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাঁচদিন আগেই যেতে হবে।যারা আসতে চায় তাদের তিনদিন পরেই আসতে হবে।ঈদের সময় গণপরিবহন চলাচল নিয়ে অস্পষ্টতা তৈরি হয়।এ বিষয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে গণপরিবহন চলাচল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।আমি আপনাদের বিষয়টি পরিষ্কার করতে চাই। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে।তবে প্রতিবছরের মতো ভারী পরিবহন ঈদের তিনদিন আগে বন্ধ থাকবে।এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশকীয় পণ্য যেমন- পচনশীল দ্রব্য ছাড়াও ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর