March 24, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজারহাটে ভারঃ অধ্যক্ষ মোস্তাফিজুরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় ব্যবস্থা গ্রহনের নির্দেশ

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটের ঐতিহ্যবাহি নাজিমখাঁন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অযোগ্যতা,অনিয়ম.অর্থ আত্তসাত ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অপসারন সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।জানা গেছে,উপজেলার নাজিমখাঁন স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিজু ২০১২ইং সনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগে তালবাহনা করে আসছিলেন। এরই মধ্যে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা তার অযোগ্যতা ও দূর্নীতির অভিযোগ তুলে একাধিকবার কাশ বর্জন,রাস্তা অবরোধ,বিক্ষোভ প্রতিবাদ সভা করে। এছাড়া শিক্ষার্থী অভিভাবকদের আনীত অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পৃথক তদন্ত প্রতিবেদনে থেকে উক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে। এরই প্রেক্ষিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ১৩জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করা হয়।এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিজু দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কর্তৃক তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ সংবলিত পত্র ইস্যুর সত্যতা স্বীকার করে জানান,বোর্ড থেকে যেহেতু নির্দেশ প্রদান করা হয়েছে এবিষয়ে আমার কিছু বলার নেই।কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম নাজিমখাঁন স্কুল এ্যান্ড কলেজের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কালীন ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দখিল করেছিলেন বলে জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর