April 20, 2026, 4:31 pm

mostbet

টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
সৈয়দ মুজিবুল হকঃ ওসমানীনগর( সিলেট)
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর সীমান্তবর্তী সাত মাইল এলাকায় বিশ্ব ইজতেমা থেকে আসার বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ৪জন ইজতেমার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। খবর পেয়ে তাজপুর দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে এবং নিতহদের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে ওসমানীগর উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের সাত মাইল এলাকায় বিশ্ব ইজতেমা থেকে আসা সিলেট গামী একটি বাস ও শেরপুর গামী একটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫) ও অজ্ঞাত (৩৮) এক ব্যক্তি। আহতদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওযা যায়নি।
দুর্ঘটনায় ৪জন নিহতের বিষয়টি তাজপুর ফায়া সার্ভিসের ডিউটিম্যান মো. সোহাগ হোসেন নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর