March 30, 2026, 1:03 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির শোক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। ১০ জুলাই ২০২০ ইং তারিখ শুক্রবার শোকবার্তায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মনে-প্রাণে ধারণ করে এই নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, ত্যাগী ও দক্ষ নারী নেত্রীকে হারাল।এই ক্ষতি অপূরণীয়।জনকল্যাণ, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও নারীর ক্ষমতায়নে তাঁর অসাধারণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর