April 4, 2026, 4:20 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

চৌদ্দগ্রামে জাপা নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম(৬৩) বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ গুনগ্রাহী রেখে যান। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল খায়ের চেয়ারম্যান, জিএম তাহের পলাশী, খোরশেদ আলম, এরশাদ উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর