March 23, 2026, 5:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ফাইল ছবি

তিন তালাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রথম মামলা করেছেন ভারতের এক মুসলিম নারী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ফাইল ছবি

তিন তালাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রথম মামলা করেছেন ভারতের এক মুসলিম নারী। স্বামীদের জেলে পাঠালে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না বলে মনে করেন তিনি।গত ৬ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার বিচারপতি এন ভি রামনের নেতৃত্বাধীন এবং বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ নূরবীণা রশিদ নামে ওই নারীর আবেদনের প্রেক্ষিতে একটি নোটিশ জারি করেছে।নূরবীণার আইনজীবী জুলফিকার আলি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘তিন তালাক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই প্রথম কোনো নারী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। এই আবেদনের দ্বারা আমরা প্রমাণ করব কী ভাবে আইনটি মুসলিম নারীদের আইনি নিরাপত্তা দিতে গিয়ে উল্টো তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।’জুলফিকার জানিয়েছেন, আবেদনকারী নূরবীণা নিজেও পেশায় আইনজীবী এবং ইন্ডিয়ান ইউনিয়ন উইমেন’স লীগ সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সংগঠন কেরালার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (IUML) সঙ্গে যুক্ত।২০১৯ সালে মোদি সরকারের পাস করা তিন তালাক আইনে দোষী সাব্যস্ত হলে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর