March 30, 2026, 11:08 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

রাসিক মেয়র লিটনের সাথে রাজশাহীর নতুন জেলা প্রশাসক আব্দুল জলিলের সৌজন্য সাক্ষাৎ

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। রবিবার (০৫ জুলাই) ২০২০ ইং দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে প্রথমে মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। এরপর মেয়র তাকে স্বাগত জানিয়ে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর রাজশাহীতে করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। মতবিনিময়কালে নতুন জেলা প্রশাসক রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পালসহ জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ।
প্রাইভেট ডিটেকটিভ/৫ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর