March 30, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সাবেক কমিশনার বাবলুর মৃত্যুতে জাতীয় পার্টির পক্ষ থেকে সাইফুল ইসলাম স্বপনের শোক প্রকাশ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহী মহানগরীর ১৬-নং ওয়ার্ডের সুজানগর নিবাসী সাবেক কমিশনার (ওয়ার্ড কাউন্সিল) আকতারুজ্জামান বাবলুর মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী মহানগরীর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। বুধবার (১ জুলাই) ২০২০ ইং বিকেল ৫টায় এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন জাতীয় পার্টির সিনিয়র এই ত্যাগীনেতা। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এই ত্যাগিনেতা।স্থানীয় ভাবে পারিবারিক সুত্র থেকে জানা যায়, সাবেক কমিশনার আকতারুজ্জামান বাবলু ১৯৯৪ সাল থেকে ২০০২ ইং সাল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬-নং ওয়ার্ডে সততার সহিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত্রি ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনার বয়েস হয়েছিল (৫৭) বছর তিনি স্ত্রী এবং ০৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন। বুধবার বাদ যোহর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে বেলা সাড়ে ৩টায় টিকাপাড়া গোরস্থানে তিনার দাফন সুসম্পর্ণ করা হয়েছে।এ ব্যাপারে মরহুমের পরিবারের পক্ষ থেকে তিনার জামাতা সাজিদ রওশান ইশান তার শশুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বিগত দিনে চলার পথে কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা পার্থনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে মৃত শশুরের জন্য নেক দোয়াও কামনা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর