March 31, 2026, 12:23 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

লাদেনকে শহীদ বলায় বিরোধীদের তোপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের পার্লামেন্টে বাজেট অধিবেশন ভাষণ দিতে গিয়ে আলকায়দা নেতা ওসামা বিন লাদেনকে শহীদ বলায় বিরোধী দলের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী ইমরান খান।এ সময় মন্ত্রিসখার দুজন সিনিয়ার নেতা এটাকে ‘স্লিপ অফ টাং’ বা মুখ ফসকে বেড়িয়ে যাওয়া ভুল কথা হিসেবে সাফাই গাইলে এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়ও।খবর দ্যা ডনের।গত  ২৫ জুন ২০২০ ইং তারিখ বুহস্পতিবার পাক পার্লামেন্টে দেয়া ওই বাজেট অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে।পাকিস্তান তাদের সহযোগিতা করতে গিয়ে কথিত ওই মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে ৭০ হাজার নাগরিককে প্রাণ দিতে হয়েছে।পাকিন্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে ‘শহীদ’ হন আলকায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন।এ কথা শুনে চোখ কপালে উঠে পার্লামেন্টে অধিবেশনে অংশ নেয়া সব রাজনীতিকের।পরে ভুলটা বুঝতে পারেন ইমরান খান।কিন্তু যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর