March 25, 2026, 2:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার পিতা গ্রেফতার

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার পিতা জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।এ সময় পুলিশ সুপার জানান, ইসলামিক  স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরে পড়াশোনা করতেন সুমাইয়া। প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএস দেয়ার। এরই জেরে সোমবার সুমাইয়াকে মারধর করে হত্যা করে স্বামী মোস্তাক হোসেন। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ২৩জুন স্বামীসহ চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন সুমাইয়ার মা। সেই মামলার ভিত্তিতে চার জন আসামি মোস্তাক হোসেন তার বাবা জাকির হোসাইন মা সৈয়দা এবং বোন যুথি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সুপার আরোও জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতরাত দুই টার দিকে মোস্তাক হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম আর জাকির হোসেনকে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নাটোরে নিয়ে আসে পুলিশ। এর আগে সোমবার রাতে গ্রেপ্তার হন শ্বাশুরি ও ননদ। পরে অধিকতর তদন্তের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর