March 25, 2026, 1:30 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্কুলছাত্রীর অশ্লীল ছবি ভাইরালের অভিযোগে রাজশাহীর বাগমারায় ২ বখাটেকে গ্রেপ্তার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী’র বাগমারায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বখাটেরা হলেন, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম (২৪), ও সাব্বির হোসেন (১৯)। তারা এলাকায় বখাটে হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বখাটেদের সোমবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।পুলিশ ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, বাইগাছা গ্রামের বখাটে আবদুল হালিম ও সাব্বির হোসেন একই গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেন। তাঁদের প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে হেওপ্রতিপন্ন করার জন্য হুমকী দেন বখাটেরা। বখাটেদের প্রস্তাবে রাজি না হলে তারা প্রযুক্তির সাহায্যে ওই ছাত্রীর বিবস্ত্র ছবি তৈরি করে। পরে তা এলাকার পরিচিতিজনদের মেসেঞ্জারে ছড়িয়ে দেন। এলাকার বিভিন্ন লোকজনের মুঠোফোনেও ছড়িয়ে পড়ে ছবিটি।বিষয়টি জানার পর ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। রোববার রাতে ছাত্রী নিজেই বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ রাতেই অভিযান চালিয়ে  তাদের নিজ নিজ বাড়ি থেকে দুই বখাটেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থেকে কিছু ইলেকট্রনিক্স ডিভাইজার জব্ধ করে। সোমবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেপ্তারকৃত বখাটেরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে এই ঘটনার জন্য অনুতপ্ত বলে পুলিশকে জানিয়েছেন।স্কুল ছাত্রীর পরিবার থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। বখাটেরা ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ছাড়াও আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছিল বলে তারা অভিযোগ করেছেন। সুবিধা না পেয়ে বিবস্ত্র ছবি তৈরি করে সেগুলো প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।এ ব্যাপারে মুঠো ফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই বখাটেকে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর