March 30, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

যশোরের নিখোঁজ ছাত্রদল নেতা মনিরামপুরে র‌্যাবের হাতে আটক

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুর উপজেলার চিনেটোলা বাজার থেকে অস্ত্র সহ দুইজনযুবক কে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ ঘটনায় মণিরামপুর থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্ততি মামলা হয়েছে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।এদিকে, যশোরে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম তাদের মধ্যে একজন বলে দাবি ইব্রাহিমের পরিবারের। এর আগে ১৮ ই জুন জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ইব্রাহিমের সন্ধান পেতে আবেদন জানান। এছাড়া ঐ দিন বিকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ বিষয়ে ঝিকরগাছা থানায় জিডিও করা হয়।এবিষয়ে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানান, ইব্রাহিমর সন্ধান পাওয়া গেছে। সে এখন মণিরামপুর থানায় রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছেন।এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান ১৮ ই জুন রাতে র‌্যাব থেকে আমাদেরকে অস্ত্র সহ দুইজন আসামি দিয়েছে। একজন ইব্রাহিম অপর জন রিপন। তারা দুজনেই সদর উপজেলার বাসিন্দা। তিনি আরো জানান তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ডাকাতি প্রস্তুতির সময় তারা মণিরামপুরের চিনেটোলা বাজার থেকে তাদের আটক দেখানো হয়েছে।এদিকে ইব্রাহিমের পরিবারের দাবি ১৩ ই জুন সন্ধ্যায় তাদের বাড়ি সংলগ্ন লাউজানি বাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য ইব্রাহিম সহ দুইজনকে মাইক্রোবাসে করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করা হলে সকলেই অস্বীকার করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর