April 9, 2026, 4:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

সাতক্ষীরায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

সাতক্ষীরা সদরে ‘যৌতুক না পেয়ে’ এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।  আটক আবদুর রাজ্জক (৩৫) সদর উপজেলার পারকুখরালি গ্রামের ওয়াজিউর রহমানের ছেলে। গতকাল রোববার সকালে ওই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান।

রাজ্জাকের প্রতিবেশী আহমেদ আলি সাংবাদিকদের বলেন, রাজ্জাক ও তার স্ত্রী জুলি খাতুনের (২৪) সংসারে একটি সন্তান রয়েছে। যৌতুকের দাবিতে রাজ্জাক প্রায়ই জুলিকে মারধর করতেন। গত শনিবার গভীর রাতে রাজ্জাক ঘরের ভেতর জুলির গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে।পরে সবাইকে জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়ে জুলির মৃত্যু হয়েছে।

ওসি মারুফ বলেন, জুলির মৃত্যুর খবর পেয়ে স্থানীয়দের সন্দেহ তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে জুলির লাশ উদ্ধার করে।

এ সময় গেলে রাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক জুলির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর