March 25, 2026, 1:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভুমি দস্যুদের হাত থেকে বিদ্যালয় রক্ষার দাবীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন !

এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ভুমি দস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।সোমবার(১৫জুন) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের মূল ফটকে প্রায় দুই শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে শান্তি পূর্ণভাবে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়েছে।মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল হাসানাত আবদুল্লাহ সুমন,সাবেক অধ্যক্ষ মো:শাহ জাহান মোল্লা,নাসির উদ্দিন তালুকদার জুয়েল,জাকারিয়া সুমন,রাজীব ফরাজী ,দুলাল তেরয়ারী ও বিদ্যালয়ের বিপি মুঈন হাওলাদার বক্তাব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন অতি সম্প্রতি বিদ্যালয়ের প্রসাশন ও গভর্ণিং বডির যোগসাজসে কিছু অসাধু লোক বিদ্যারয়ের বেশ কিছু জমি দখল করেছে এবং কিছু জমি নতুন করে দখল করার পাঁয়তারা করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে বর্তমান বিদ্যারয় প্রাঙ্গনে নতুন করে স্টল নির্মাণের কাজ শুরু হয়েছে যা বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম কে চুড়ান্তভাবে ব্যহত করবে।এর আগেও বিদ্যালয়ের জমিতে মার্কেট নির্মান করে খেলার মাঠের পরিবেশ নষ্ট করেছে। শিক্ষাবিস্তারে ৯৪ তম বছরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রী,সংসদ সদস্য,বিচারপতি,শিক্ষাবিদ,সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা,জাতীয় পর্যায়ের খেলোয়ারসহ দেশের উচ্চ আসনে অধিষ্ঠিত রয়েছে যা প্রতিষ্ঠানের গৌরবকে সর্বদাই বৃদ্ধি করছে। অথচ বর্তমানে বিদ্যালয়টিকে শ্রীহীন করার জন্য একদল অসাধু লোভী লোক বিদ্যালয়ের জমি ভোগ করার জন্য নানামূখি তৎপরতা চালাচ্ছেযা শিক্ষা কার্যক্রমের সাথে সাংর্ঘসিক। আমরা এই ঘৃন্য অপরাধের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আমরা বিদ্যালয়টি সকল প্রকার দখল মুক্ত চাই।
মানববন্ধ শেষে তারা রাজাপুর উপজেলা নির্বাহি অফিসারের নিকট স্বারক লিপি প্রদান করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর