April 8, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সবাই ভাগ্যবান ১৬৬ জনের!

সবাই ভাগ্যবান ১৬৬ জনের!

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

লটারি জেতা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। লটারিতে কোটি কোটি টিকিটের মধ্যে থেকে হাতেগোনা কয়েক জনই কেবল শেষ হাসি হাসতে পারে। কারো সারা জীবন ধরে লটারির টিকিট কিনেও ভাগ্যের শিকে ছেড়ে না। আবার কেউ প্রথমবার লটারির টিকেট কিনেই বাজিমাত করে দেন। তবে এবার যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি প্রতিষ্ঠানের ১৬৬ জন সহকর্মী এক সঙ্গে লটারি জিতে আলোড়ন সৃষ্টি করেছেন। যদিও তাদের সবার জেতা পুরস্কারের টাকার অঙ্কটা এক মিলিয়ন ডলার। প্রত্যেকেই জিতেছেন ৬ হাজার ডলার করে। প্রতিটা ড্র’র জন্য দুই ডলার করে চাঁদা দিতে হয়েছে কর্মীদের।

সেই চাঁদার টাকায় অনেকগুলো টিকিট কেনেন ইনচার্জ পেগি লুনসফোর্ড। তিনি বলেন, অফিশিয়ালি সেই টিকিটগুলো কেনা হয়েছিল। সেগুলো মেলাতে গিয়ে দেখা যায় এক মিলিয়নের একটি পুরস্কার জিতেছি আমরা। এই খুশির খবরটা কর্মীদের জানাতেই আনন্দে লাফিয়ে ওঠেন তারা। পরে সবাই মিলে একই রকমের পোশাক পরে পুরস্কারের অর্থ তুলতে যান তারা। তাদের কাছে লটারির টিকিট বিক্রয় করা মেয়েটি জানায়, এভাবে সবাইকে খুশি করতে পেরে তিনিও নাকি বেশ উচ্ছ্বসিত।-ইউপিআই

Share Button

     এ জাতীয় আরো খবর