March 31, 2026, 5:06 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় ইতিহাসে এই প্রথম জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় ইতিহাসে এই প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার এই আন্তর্জাতিক সংস্থার সভাপতি এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে নাইজেরিয়ার তিজানি মুহাম্মাদ-বন্দের পাঠানো পত্রে বলা হয়, ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই অধিবেশন হবে।এতে বিশ্ব নেতাদের আগে থেকে রেকর্ড করা ভাষণ সম্প্রচার করা হবে।মুহাম্মাদ বন্দে চিঠিতে আরও লেখেন, আমি ধারণা করছি, মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে সভা আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এই মহামারি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় বিরাজমান থাকতে পারে।তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সম্বলিত (এম্বারগুয়েড) সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচ দিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে।জাতিসংঘ সাধারণ পরিষদের হল মঞ্চ থেকে ভাষণ সম্প্রচার বা পাঠ করার সময় প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি চলা অধিবেশনে অংশ নিতে পারবেন।গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে বিশ্ব নেতাদের মিলিত হওয়া অসম্ভব হতে পারে।সেই ঘোষণাই এল অবশেষে।জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সাধারণ পরিষদের অধিবেশন কখনো বাতিল করা হয়নি। তবে, তা দুবার স্থগিত করা হয়, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার কারণে একবার এবং আর্থিক সংকটের কারণে ১৯৬৪ সালে আরেক বার।এবারই প্রথম বিশ্ব নেতাদের ভাষণ ভার্চুয়াল পদ্ধতিতে প্রচার করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১১ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর