April 6, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! সমালোচনার ঝড়

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন এরকম একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জনসম্মুখেমাস্ক না পরলে রাজধানী ইসলামাবাদে জরিমানার বিধান জারি করা হলেও খোদ প্রধানমন্ত্রীর এমন কাণ্ডে অবাক সবাই।এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।ভাইরাল হওয়া ছবিটি দেখে অনেকে মন্তব্য করেছেন, তবে কি আইন প্রধানমন্ত্রীর বেলায় প্রযোজ্য নয়?ছবিতে দেখা যায়, ইসলামাবাদে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কার্যালয়ে সেনা প্রধান ও মন্ত্রীদের নিয়ে প্রবেশ করছেন ইমরান খান।তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি, সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মুয়ীদ ইউসুফ। মন্ত্রী ও সেনা প্রধানসহ সবাই মাস্ক পরে থাকলেও প্রধানমন্ত্রী ছিলেন খোলামুখে।গত বুধবার দিনের বেলার ছবিটি রাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়।সেখানেও মন্তব্যের ঘরে অনেকে প্রধানমন্ত্রী ইমরানের এমন বিচরণের সমালোচনা করেছেন।গত বছরের ডিসেম্বরের শেষদিকে করোনাভাইরাস মহামারী শুরু হয়েছিল চীন থেকে। গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় তাদের পেছনে ফেলেছে পাকিস্তানও।পাকিস্তানে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৪৬৫ জন।

ডিটেকটিভ/৮ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর