March 31, 2026, 6:18 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

আগামীকাল সোমবার সংসদ ভবনে বসছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

ফাইল ছবি

২০২০-২১ সালের বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার।এদিন জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সচিব মো. আব্দুল বারিক ৭ জুন ২০২০ ইং তারিখ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় ৪৭ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে।এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।দেশে করোনাভাইরাস মহামারীর কারণে বাজেট অধিবেশনও সীমিতপরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এ জন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।এর আগে সর্বশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিতপরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিটেকটিভ/৭ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর