March 31, 2026, 7:35 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নির্বাচনে জো বাইডেনই হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনই ডেমোক্র্যাট দলের প্রার্থী হচ্ছেন।আগস্টে উইসকনসিনে ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে আনুষ্ঠানিকভাবে বাইডেনের নাম ঘোষিত হবে।খবর আলজাজিরা ও রয়টার্সের।গতকালই ৩৯৭৯ প্রতিনিধির মধ্যে ১৯৯১ জনের সমর্থন পেয়ে যান এ নেতা। ফলে ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট।বার্নি স্যান্ডার্স হঠাৎ করে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেনের নামই প্রায় চূড়ান্ত।স্যান্ডার্স আগেই জানিয়ে ছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে তার প্রচার দল কাঁধে কাঁধ মিলিয়ে বাইডেনের প্রচার দলকে সহায়তা করবে।বছরের শুরুতে অনেক ডেমোক্র্যাট নেতাই প্রেসিডেন্ট পদে লড়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন। কিন্তু তাতে বরাবরই এগিয়েছিলেন বাইডেন।ট্রাম্পের কট্টর সমালোচক বাইডেন জনপ্রিয়তার দিক থেকেও বর্তমান প্রেসিডেন্টের কাছ থেকে অনেকটাই এগিয়ে।অবশ্য ট্রাম্পের দাবি, এসব সমীক্ষায় তিনি বিশ্বাসী নন। নভেম্বরে আসল লড়াইয়ে তিনিই জিতবেন বলে আশাবাদী ট্রাম্প। বাইডেনকে তিনি ‘স্লিপি জো’ বলে ডেকে থাকেন।বাইডেন প্রেসিডেন্ট হলে করের বোঝা বাড়বে বলেও আমেরিকার মানুষকে সতর্ক করেছেন ট্রাম্প। বাইডেনের সীমান্ত নীতিকেও বরাবর আক্রমণ করে এসেছেন তিনি।তবে বাইডেনও ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেছেন– দেশে এখন নেতৃত্বের বড্ড অভাব। এমন এক জননেতা আমাদের প্রয়োজন, যিনি গোটা দেশকে সঙ্ঘবদ্ধ করবেন, যিনি দেশে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবেন।ডেলাওয়ার স্টেট ইউনিভার্সিটিতে শুক্রবার বক্তৃতা দিতে গিয়েও ট্রাম্পের আর্থিক নীতির সমলোচনা করেছেন বাইডেন।তার অভিযোগ, লাখ লাখ মার্কিন নাগরিকের চাকরি খোয়ানোর কোনো দায়ই প্রেসিডেন্ট নিচ্ছেন না। তাদের মধ্যে কেউ কেউ ফের চাকরিতে যোগদান করলেও প্রেসিডেন্টের কোনো কৃতিত্ব থাকবে না।আগেও বাইডেন বলেছিলেন, এমন এক প্রেসিডেন্ট আমাদের দরকার, যিনি নাগরিকদের কথা ভাববেন।

ডিটেকটিভ/৭ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর