April 5, 2026, 4:58 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার, দোয়া কামনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমেএমপি। ছবিঃ ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।৫ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুরে  প্রাইভেট ডিটেকটিভকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে।রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিম ভাইয়ের পুত্র তানভির শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন।এর আগে সকালে মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়।এরপর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ৫ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ  নাসিমকে ৫ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

ডিটেকটিভ/৫ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর