March 25, 2026, 4:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহিপুরে নদীর পাড় দখল করে স্থাপণা নির্মাণের দায়ে ৩জনকে কারাদন্ড

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে শিববাড়িয়া নদীর পাড় দখল করে সরকারী জমিতে অবৈধভাবে ঘর নির্মান করার দায়ে তিন ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নির্মানকৃত অবৈধ তিনটি ঘর ভেঙ্গে অপসারন করা হয়। বৃহস্পতিবার শেষ বিকালে মহিপুর বাজারে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল। এদিকে একই দিন স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মটরসাইকেলে অতিরিক্তি যাত্রী বহন করার দায়ে এক চালককে দুই হাজার টাকা এবং মাক্স ব্যবহার না করে বাজারে অবাধে ঘোরা ফেরার করার দায়ে পাঁচ পথচারীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, সরকারী জায়গায় অবৈধ উপায়ে পাকা ঘর নির্মান করায় ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ব্যবসায়ীসহ আট জনকে সংক্রামক ব্যাধী আইন ২০১৮(২৪) এর ১ এবং ২ ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ডিটেকটিভ/৫ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর