April 12, 2026, 2:34 pm

সংবাদ শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই

মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।ফাইল ছবি

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।জ্বর-কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে  গতকাল ১ জুন ২০২০ ইং তারিখ সোমবার দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই করোনাভাই রাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে  সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।তিনি বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।এদিকে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন আজ ২ জুন ২০২০ ইং তারিখ মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ।বাবাকে হাসপাতালে ভর্তি করার পর শাকিল জয় গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাব।তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।জানা গেছে, চারদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল।জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম এমপি আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা। মোহাম্মদ নাসিম এমপির সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ মালেক এই সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন।

ডিটেকটিভ/২জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর