March 23, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাবা-মাকে ছেড়ে আলাদা সংসার পাতার চাপ দিলে স্ত্রীকে ডিভোর্স দেয়া যাবে বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বাবা-মাকে ছেড়ে আলাদা সংসার পাতার চাপ দিলে স্ত্রীকে ডিভোর্স দেয়া যাবে বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট।গতকাল ৩১ মে ২০২০২ ইং তারিখরোববার একটি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি এ এম সফিক ও মেরি জোসেফ।তারা মনে করেন, বাবা-মাকে ছাড়ার জন্য স্বামীর ওপরে চাপ দেয়া নিঃসন্দেহ মানসিক অত্যাচার। কারণ তখন স্বামীকে হয় বেছে নিতে হচ্ছে বাবা-মাকে, নয়তো স্ত্রীকে। এরকম এক পরিস্থিতিতে অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ না থাকলে ডিভোর্স নেয়া যেতে পারে।১ জুন ২০২০২ ইং তারিখ সোমবার ভারতীয় সংবাদমাধ্যমি জিনিউজ জানায়, সম্প্রতি কেরালা হাইকোর্টে এক ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তার স্ত্রী তার মাকে একদমই সহ্য করতে পারেন না। স্ত্রী চাইছেন মা ছাড়া আমাকে নিয়ে সংসার করতে। শুধু তাই নয়, স্ত্রী হুমকিও দিয়েছেন তিনি আত্মঘাতী হবেন এবং লিখে রেখে যাবেন তার মৃত্যুর জন্য তার স্বামী ও শাশুড়ি দায়ী।এদিকে স্ত্রীর অভিযোগ, মায়ের ইন্ধনে তার স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।এখন মাতাল হয়ে বাড়ি ফেরেন। সন্তানদের ওপরেও অত্যাচার করেন। পরিস্থিতি এমনই যে স্বামীর বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে শাশুড়ি না থাকলে সংসারে থাকা যাবে। কারণ শাশুড়ি তাকে দিয়ে সংসারের সব কাজ করান। এমনকি একটি অস্ত্রোপচারের পরও তাকে সব কাজ করতে বাধ্য করা হয়েছে।এ বিষয়ে হাইকোর্টের বেঞ্চের তরফে বলা হয়, স্ত্রী নির্দিষ্টভাবে বলছেন শাশুড়ির সঙ্গে থাকতে তার আপত্তি। এটাই এই মামলার প্রধান কারণ। এর ফলে বিবাহবিচ্ছেদের আবেদনকারী এই গোলমালের শিকার হচ্ছেন।আদালতের মন্তব্য, স্বামী যে মদ খান তার কারণ স্ত্রীর চাপ হতে পারে। এমন কোনো পরিবার নেই যেখানে যেখানে ঝামলো হয় না। এমনকি পরিবারের বড়রা ছোটদের বকাবকিও করতে পারেন। বাড়ির বউদের বাড়ির কাজ করাটাও নতুন কিছু নয়। সবকিছু থেকে বোঝা যায় ঘরের কাজসহ অন্যান্য বিষয়ের জন্যই শাশুড়ির ওপরে রাগ গৃহবধূর। সবমিলিয়ে আবেদেনকারীর ওপর মানসিক নির্যাতন করেছে স্ত্রী। সব দিক খতিয়ে দেখে এই বিবাহ বিচ্ছেদের রায় দেয়া হয়।

ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর