April 8, 2026, 10:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভারতের রাজস্থানের জয়পুরে পঙ্গপাল তাড়াতে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করছে রাজ্য কর্তৃপক্ষ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ভারতের রাজস্থানের জয়পুরে পঙ্গপাল তাড়াতে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করছে রাজ্য কর্তৃপক্ষ।গত ২৬ মে ২০২০ ইং তারিখ মঙ্গলবার প্রথম দফায় কিছু ড্রোন রাজ্য কৃষি মন্ত্রণালয়কে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল  ২৭ মে ২০২০ ইং তারিখ বুধবার সকালে চমু তেহসিল এলাকায় ড্রোন অভিযান শুরু হয়।একদিন আগে এসে জেঁকে বসা একঝাঁক পঙ্গপাল দিতে এই ড্রোন ব্যবহার করা হয়েছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে পঙ্গপাল তাড়িয়ে দিতে উচ্চ শব্দ সৃষ্টির পাশাপাশি ১০ লিটার করে রাসায়নিক ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে।রাজ্য কৃষি বিভাগের কমিশনার ওম প্রকাশ বলেন, খোলা জায়গা ও ছোট ছোট পাহাড়ে পঙ্গপালের ওড়াউড়ি সফলভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।কারণ এসব জায়গায় স্বাভাবিক ট্রাক্টর পৌঁছাতে পারে না।ড্রোনের সঙ্গে স্প্রে ট্যাংক যুক্ত করে দেয়া হয়েছে।অন্তত ১০ মিনিট তা দিয়ে রাসায়নিক স্প্রে করা সম্ভব হবে।পরে তাতে আবার রাসায়নিক ভরে নেয়া যাবে।চলতি বছরের শুরুতে পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।কৃষিজমি রক্ষায় কেনিয়াও ড্রোন ব্যবহার শুরু করতে যাচ্ছে।তবে কেনিয়া যে ড্রোন ব্যবহার করতে যাচ্ছে, এতে থাকবে ক্যামেরা ও ম্যাপিং সেন্সর।এর মাধ্যমে পঙ্গপালের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।করোনা সংকটের মধ্যে ভারতের নতুন উৎপাত এই পঙ্গপাল। মরুভূমি থেকে আসা এই পঙ্গপাল ইতিমধ্যে দেশটির প্রায় ৫০ জেলায় হানা দিয়েছে।উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে এ দুই রাজ্যের অন্তত ১০টি করে জেলায় পঙ্গপাল হানা দিয়েছে।পঙ্গপালের প্রভাব দেখা দিয়েছে ওয়ারধা, মহারাষ্ট্র, আমরাবতী ও নাগপুরে।

ডিটেকটিভ/২৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর