April 12, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের ফোন মহামারী মরন ব্যাধী করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব বেইজিংয়ের

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং।গতকাল ২০ মে ২০২০ ইং তারিখ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানতে চান।’প্রেস সচিব জানান, শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন- ‘আপনি চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুুত রয়েছি।প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাস দেন।চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাব।’জিনপিং আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ জোরদারেও চীন কাজ করে যাবে।প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।প্রেস সচিব বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট। ‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভীত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট জিনপিং এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশের করোনা সংক্রমণ মোকাবেলায় চীনের অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা পোষণ করেছে বেইজিং। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই বিষয়ে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর