April 9, 2026, 4:44 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে সাত বিক্ষোভকারী নিহত ও ১২ জন আহত হয়েছেন। প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের একটি জমায়েতে সহিংসতা শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি রয়টার্সকে জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। ২০০ বছরেরও বেশি সময় আগে আরাকান রাজ্যের পতন হয়েছিল। পতন দিবসের বার্ষিক স্মরণোৎসব শেষ হওয়ার পর প্রায় চার হাজার লোক সরকারি একটি ভবন ঘিরে ফেলে বলে জানিয়েছেন মায়ুং সউয়ি। স্মরণোৎসবের সংগঠকরা তাদের আয়োজনের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোনো অনুমতিও নেয়নি বলে জানিয়েছেন তিনি। জনতাকে হটাতে প্রথমে রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। কিন্তু তারা সরে না যাওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তা সদস্যরা গুলি করতে বাধ্য হন। কিছু লোক পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়, বলেছেন তিনি।

আহত কয়েকজনে বিক্ষোভকারীকে সঙ্কটজনক অবস্থায় রাজ্যের রাজধানী সিটুয়ের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মারাউক ইউয়ের স্থানীয় এমপি টুন থের সিয়েন। রাখাইনের বাসিন্দারা আরাকানি হিসেবেও পরিচিত। মিয়ানমারের সরকারিভাবে স্বীকৃত ১৩৫টি নৃগোষ্ঠীর মধ্যে আরাকানিরা অন্যতম। তাদের জাতীয়তা আন্দামান সাগরের উপকূলের একসময়ের শক্তিশালী রাজ্য আরাকানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ১৭৮৪ সালে বার্মা রাজ্যের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে আরাকান রাজ্যের পতন হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর