April 13, 2026, 8:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
মো. আসাদুজ্জামান ও ইউসুফ আলী সরদার। ছবি: সংগৃহীত

ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের দুই কর্মকর্তা দুর্নীতির অভিযোগে অপসারণ

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

মো. আসাদুজ্জামান ও ইউসুফ আলী সরদার।ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।গতকাল ১৭ মে ২০২০ ইং তারিখ রোববার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রথম কর্মদিবসে তিনি এ অফিস আদেশ জারি করেছেন।এ প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়  প্রাইভেট ডিটেকটিভকে বলেন, ‘বিকালে মেয়র মহোদয়ের সঙ্গে আমি অফিস থেকে বের হয়েছি।তখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানতে পারিনি।তবে পরে শুনেছি, এমন একটি অফিস আদেশ জারি করা হয়েছে।’এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রাইভেট ডিটেকটিভকে বলেন, ‘সিটি কর্পোরেশনের স্বার্থে এবং জনস্বার্থে আমাকে অপসারণ করা হয়েছে।একই বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রাইভেট ডিটেকটিভকে বলেন, ‘খবর পেলাম আমাকে অপসারণ করা হয়েছে। আর কারণ হিসেবে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের স্বার্থে এবং জনস্বার্থে আমাকে অপসারণ করা হয়েছে।’অভিযোগ রয়েছে, এই দুই কর্মকর্তা সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের খুবই ঘনিষ্ঠ ছিলেন।বিভিন্ন অনিয়মের মাধ্যমে ডিএসসিসির বিদায়ী মেয়রকে সুবিধা পাইয়ে দিয়েছেন।এছাড়াও তাদের বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি করেছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে অপসারিত দুই কর্মকর্তা প্রাইভেট ডিটেকটিভকে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ কী সেটাও আমরা জানি না।আর আমাদেরকে কারণ দর্শানোরও কোন নোর্টিশ করা হয়নি।আর যখন যিনি সংস্থার মেয়র, প্রশাসক বা উর্ধ্বতন কর্মকর্তা থাকেন; তাদের হুকুম মেনে কাজ করতে নিজ পর্যায়ের কর্মকর্তারা বাধ্য থাকেন।ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের চাকরি বিধিমালা অনুসরণ করে ডিএসসিসির দুই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।এখানে আইনের কোন ব্যত্যয় হয়নি।অপসারিত এই দুই কর্মকর্তা তাদের চাকরি জীবনের সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে।দুর্নীতিবাজ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর