April 17, 2026, 3:16 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন যশোর-২ আসনের সাংসদ ডাঃ নাসির উদ্দিন

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য উপহার পাটিয়েছেন, তা আজ (১৪-০৫-২০২০ইং)তারিখ বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার ইমাম পরিষদ, ক্রিকেট একাডেমির খেলোয়ারদের ভিতর, সাংবাদিক ইউনিয়ন, ইজিবাইক চালক, দুস্থ বাস্তহারা, হতদরিদ্র খালের ধারে বসবাসকারী, পুরোহিত, দিনমজুর,ফেরিওয়ালা, আদিবাসী ও জেলেদের ভিতর মোট ৩(তিন)শত পরিবারের সহায়সম্বলহীন মানুষের কাছে খাদ্য উপহার তুলে দেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীবমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এবং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।এ সময় তিনি সবাই কে ঘরে থাকার অনুরোধ করে বলেন আপনারা ঘরে থাকবেন,আমরা আপনাদের খাবার পৌছে দিবো ইনশাআল্লাহ।এছাড়া আজ সকালে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে সৃষ্ট পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন পরিবারের মাঝে বাংলাদেশে অটোমোবাইল,ওয়ার্কসপ মালিক সমিতি, ঝিকরগাছা, শার্শা, বেনাপোল যশোর জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে ২ (দুই) শত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা  করেন।এ সময় তার সঙ্গে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপি, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, রাজ সহ আরো অনেকে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর