April 17, 2026, 5:10 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

রাজধানীর খিলগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে রাকিবুল ইসলাম শান্ত (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে খিলগাও পূর্ব গোড়ানের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন  জানান, প্রায় ৮ থেকে ৯ বছর আগে শান্তর বাবা-মা আলাদা হয়ে যান। এরপর থেকে মা সালমা বেগমের সঙ্গে খিলগাঁওয়ের একটি বাসায় থাকতেন শান্ত। তিনি সাইক ইনস্টিটিউট প্যারামেডিকেলের ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রায় সময় কারণে-অকারণে মায়ের সঙ্গে ঝগড়া করতেন শান্ত।

রাতের খাবার খেতে গিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হলে মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শান্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করতে পারে শান্ত। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই রুহুল আমিন।

Share Button

     এ জাতীয় আরো খবর