April 9, 2026, 2:07 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ও ত্রাণ কার্যক্রম

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এবং সব উপজেলায় গতকাল ১২ মে ২০২০ ইং তারিখ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে খাদ্য সহায়তা প্রদান করা হয় ২৯০ পরিবারকে।ভ্রাম্যমাণ আদালতে ৭০ মামলায় জরিমানা করা হয় ৫৮ হাজার ৭০০ টাকা।ধানমণ্ডি, ফার্মগেট, কাওরানবাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ ঢাকার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ঢাকা জেলা প্রশাসন অফিস থেকে জানানো হয়, লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় সরকারী নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ৩২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই মামলা পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।এ ছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ১৮০ পরিবারকে ও দোহার উপজেলাতে ১১০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর