April 5, 2026, 1:29 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

মহেশখালীতে কলেজ ছাত্র হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

এম বশির উল্লাহ,মহেশখালীঃ
মহেশখালীতে কলেজ ছাত্র মেহেদী হাসান মিরাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র সমাজ। শনিবার (৯মে) বিকেল ৩টায় শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্ররা হত্যা মামলায় জড়িত শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার, শাহেদ, সরওয়ার সহ হত্যাকারীদের শাস্তি দাবী করেন। ঘটনার ৭দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মামলা না নেওয়ায় এবং আসামী গ্রেপ্তার না করায় নিন্দা জানায় তারা। উল্লেখ্য যে, গত ২ মে সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট নয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে আহত হয়ে ৫মে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজ ছাত্র মেহেদী।
মানববন্ধনে বক্তারা বলেন, শাপলাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় এর আগেও লোকমান হত্যাকান্ড ঘটিয়েছিল। এবার ওসমানের ইন্দনে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র মেহেদীকে। কিন্তু এখনো পর্যন্ত মহেশখালী থানা পুলিশ কোন আসামী গ্রেপ্তার করেনি।নিহতের ভাই আবু হানিফ জানান, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অদৃশ্য কারণে মামলা হয়নি। এদিকে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরা ফেরা করায় নিহতে পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।সমাবেশে বক্তব্য রাখেনসাদেক হোসেন,মোঃ মোজাহেদ,রবিউল হাসান রুবেল,রহিম বিন হোসাইন, আবু হানিফ,ইকবাল হোসেন সাগর,ওয়াজ উদ্দিন,হাবিব উল্লাহ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/ ১০ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর