April 14, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধা সদরে বোরো ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

সত্যজিৎ,গাইবান্ধা সদর প্রতিনিধিঃ

mostbet

করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধার সদর উপজেলায় সরকারী ভাবে কৃষকদের কাছ থেকে নায্য মূল্যে বোরো ধান ক্রয়ে লটারীর মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রসূণ কুমার চক্রবর্তী সভাপতিত্বে এই কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মোফাখ্খারুল ইসলাম, সহ উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান ও কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মোফাখ্খারুল ইসলাম জানান, উপজেলার দুইটি সরকারী খাদ্য গুদামে ২ হাজার ৭শত ৯৪ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের বিপরীতে ২ হাজার ৭ শত ৯৪ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষকের নিকট থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ১ মেট্রিকটন করে বোরো ধান ক্রয় করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর