April 9, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কমপক্ষে এক লাখ মানুষ মারা যাবে যুক্তরাষ্ট্রে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে মৃত্যু সংখ্যা এক লাখ ছাড়াবে বলে তার বিশ্বাস।একই সঙ্গে তিনি এ বছরের শেষ নাগাদ প্রাণঘাতী এ মহামারীর টিকা আবিষ্কার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। খবর আরব নিউজের।গতকাল ৩ মে ২০২০ ইং তারিখ রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।এ সময় তিনি রোগটি বিস্তারের জন্য আবারও চীনকে দায়ী করেন। থমকে থাকা অর্থনীতির দ্রুত উন্নতি ঘটবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।বিশ্বের এক-তৃতীয়াংশ কোভিড-১৯ রোগী এখন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৪২১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ৬৮ হাজার ৬০২ জন। করোনাভাইরাসে দেশটিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রাণঘাতী এ ভাইরাসের টিকার চেষ্টা চলছে গত চার মাস ধরেই।কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এতে আরও সময় লেগে যেতে পারে। কেউ বলছেন– সেপ্টেম্বরে, আবার কেউ বলছেন– ডিসেম্বরে এ টিকা রোগীদের প্রয়োগ করা সম্ভব হবে।ট্রাম্পও তাই মনে করেন, টিকা ছাড়া এ ভাইরাস দমবে না। এ বছরের শেষ নাগাদ মার্কিন বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কার করতে সক্ষম হবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর