April 4, 2026, 8:04 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ

নবাবগঞ্জে গরিব অসহায় মানুষের পাশে মাহমুদপুর ইউনিয়ন বি এন পি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা

আব্দুল কাদের নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর  ইউনিয়নে বাংলাদেশ জাতিয়তাবাদি দল বি এন পি চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়ার  নির্দেশে  গত কাল শুক্রবার (১লা মে ২০২০)  ইফতারের পরে  গরিব  অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। মানুষ যখন করোনা ভাইরাস আতঙ্কে খাদ্য সংগ্রহে দিশেহারা হয়ে মানবেতর জীবণ যাপন করছে ঠিক সেই মূহুর্তে ৮নং মাহমুদপুর ইউনিয়ন বি এন পি ও তার  সহযোগী সংগঠনের   প্রচেষ্টায়  গরিব অসহায়  শ্রমজীবী মানুষের পার্শে দাড়ান ইউনিয়ন  বি এন পির সর্ব স্থরের  নেতা কর্মিরা। তারা    ৮নং মাহমুদ পুর ইউনিয়নের প্রত্যেকটি পাড়া গ্রামে প্রায় তিন শতাধিক কর্মহীন  অসহায় পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,  মাহমুদ পুর ইউনিয়ন বি এন পির   সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদলের নেতা কর্মিবৃন্দ।
পরবর্তীতে মাহমুদপুর ইউনিয়ন বি এন পির  সভাপতি বলেন,  দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার  নির্দেশে আমরা গরিব অসহায় শ্রমজীবী মানুষের পার্শে দাড়িয়েছি, তিনি  আরও বলেন এলাকার  প্রভাবশালি বৃত্তবানরা সকলে যদি তাদের  অবস্থানে থেকে এই সময় ঘরে না খেয়ে অবস্থান করা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াত তাহলে গরীব  অসহায় শ্রমজীবী মানুষেরা  খুব সহয়েই এই ভয়াবহ বিপদ কাটিয়ে উঠতে পারত।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর