April 4, 2026, 10:18 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

দুর্যোগে ঐক্যের বিকল্প নেই – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিতে হবে।সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।গতকাল ১ মে ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই।করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।সরকার করোনা মোকাবলায় সীমাবদ্ধতা কাটিয়ে উঠছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে।সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে।আমাদের যেমন সীমাবদ্ধতা রয়েছে তেমনি রয়েছে দুর্যোগ মোকাবলার অভিজ্ঞতা।আমরা আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে যাচ্ছি।করোনা সংকটে বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশের স্বাস্থ্য খাতে সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য এবং অভিজ্ঞতা। সাহস হারানোর কোনও কারণ নেই।এই সংকটে আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব।মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে পরিবহন শ্রমিকসহ সব শ্রমিকের তালিকা অনুযায়ী সাহায্য প্রদানের যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর