April 6, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষক ছেলের প্রাণ গেল বাবার লাঠির আঘাতে

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষক ছেলের প্রাণ গেল বাবার লাঠির আঘাতে।১ মে ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।নিহত আহসান হাবিব সানু (৩২) উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী গ্রামের আবদুল হাই ঝুনুর ছেলে।সানু পার্শ্ববর্তী চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয়রা জানায়, সানু ও তার বাবার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল।গতকাল ৩০ এপ্রিল ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবা ও তার সৎ মা মিলে সানুকে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে।পরে স্থানীয়রা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। ১ মে ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাবা ও তার সৎ মা পালিয়ে যায়।রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল চাঁন্দামারী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর