April 7, 2026, 2:54 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজধানী ঢাকার ওয়ারী থানার এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

রাজধানী ঢাকার ওয়ারী থানার এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।২৮ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।এই প্রথম কোনো পুলিশ সদস্যদের করোনায় মৃত্যু হলো।ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে বলে ২৯ এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার সকালে পুলিশকে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)।বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তার অবস্থা ভালো।ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েক দিন আগে জসিম উদ্দিন শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়।এরপর তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়।২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।নমুনার ফলাফল আসার পর তাকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেয়ার কথা ছিল।তিনি বলেন, গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় তার নমুনায় করোনা পাওয়া গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর