April 9, 2026, 7:40 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লকডাউনের মধ্যেও হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে তুলেছেন কৃষক- কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

ফাইল ছবি

মহামারী করোনাভাইরাসের সংক্রণ প্রতিরোধে লকডাউনের মধ্যেও দেশের হাওর এলাকায় ৪৪ শতাংশ ধান কেটে কৃষকরা ইতিমধ্যে তাদের ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি ।গতকাল ২৫ এপ্রিল ২০২০ ইং তারিখ শনিবার এক ভিডিও বার্তায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি একথা জানান।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারছে, ইতিমধ্যে ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পেরেছে।এতে বলা হয়, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষকদের ধান ঘরে তোলায় সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। এছাড়া কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার যারা কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদেরও ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।উল্লেখ্য, এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এর প্রায় ২০ শতাংশ আসবে হাওরাঞ্চল থেকে।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর