April 13, 2026, 6:36 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি:ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের তথ্য গুজব- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মোঃ রেদওয়ান রনি,ভ্রাম্যমান প্রতিনিধিঃ

mostbet

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবেলায় বিএনপির জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের কোনো দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে গতকাল ২৪ এপ্রিল ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুরে এক ভিডিওবার্তায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে কেউ কেউ করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন।কিন্তু সারা দুনিয়ায় কোথাও করোনাভাইরাস প্রতিরোধে রাজনৈতিক দৃষ্টিকোণ বা দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের নজির নেই।এই দুর্যোগের সময় যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়।দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।তবে করোনাভাইরাস প্রতিরোধে ভালো পরামর্শ সরকারকে যদি দেয়া হয় তা অবশ্যই সানন্দে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে- এ তথ্যকে গুজব উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিআইপিদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। এটি সে ফ গুজব। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি।রোগীকে রোগী হিসেবে দেখব।এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। করোনাভাইরাস ধর্ম-বর্ণ, দল-মত দেখে কাউকে ছাড় দেবে- এমনটা মনে করার কোনো কারণ নেই।এ সময় করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবেলার জন্য যার যার দায়িত্ব পালন করা উচিত।স্বাস্থ্যবিধি মেনে চলা প্রত্যেকের প্রথম এবং প্রধান কর্তব্য। ভিডিওবার্তায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর