April 9, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মার্কিন সিনেট নির্বাচনে লড়তে চান চেলসি ম্যানিং

মার্কিন সিনেট নির্বাচনে লড়তে চান চেলসি ম্যানিং

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

দুনিয়া জুড়ে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সামরিক নথি ফাঁস করে কারাদন্ড ভোগ করেছিলেন সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলসি ম্যানিং। এবার তিনি মার্কিন সিনেট নির্বাচনে অংশ নিতে চান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। আগামি নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মেরিল্যান্ড এলাকার সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি গত বৃহস্পতিবার ডেমোক্রাট দলের মনোনয়ন পেতে আবেদন করেছেন। ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন তখনকার ব্রাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন। বিচারে তাকে ৩৫ বছরের কারাদ- দেওয়া হয়। গত বছরের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা ও তৃতীয় লিঙ্গের সমতা নিয়ে সরব ছিলেন ম্যানিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বছরের আগস্টে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকার ম্যানিং বলেছিলেন, কোথায় আমি যেতে চাই তা নির্ধারণে পরবর্তী ছয় মাস ব্যবহার করাই আমার লক্ষ্য। ডেমোক্রাট দলের প্রার্থী হতে গত বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেছেন ম্যানিং। ডেমোক্রাটদের শক্ত ঘাঁটি বলে পরিচিত মেরিল্যান্ডে তাকে লড়তে হবে ৭৪ বছর বয়সি বর্তমান সিনেটর বেন কার্ডিনের সঙ্গে। বেন কার্ডিন ২০০৭ সাল থেকে ওই আসনের সিনেটর নির্বাচিত হয়ে আসছেন। বেন কার্ডিন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সংযোগ নিয়ে বেশ সরব ভূমিকা রেখে থাকেন। এ ছাড়া তিনি সিনেটে ফরেন এফেয়ার্স কমিটির সিনিয়র সদস্য। গত বছরের মে মাসে মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে ম্যানিং জানিয়েছিলেন, ‘আমি ভবিষ্যতের দিকেই মনোযোগ দিচ্ছি। অতীতের চেয়ে ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’ তাকে মুক্তি দেওয়ার বিষয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন ম্যানিংয়ে দেওয়া কারাদ-ের সিদ্ধান্ত ভুল। তবে বর্তমানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেছিলেন তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত নয়। মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে প্রকাশ্য বিতর্ক উসকে দিতেই নথি ফাঁস করেছিলেন বলে জানান ম্যানিং। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি এসব নথি ফাঁস হওয়ার কারণে তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর