April 13, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কলেজছাত্রী ধর্ষণের ভিডিও করায় রাজশাহীর মোহনপুরে পর্নোগ্রাফি মামলায় ধর্ষক কলেজ ছাত্র গ্রেফতার!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর মোহনপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর তার ভিডিও ধারণ এবং ধারণকৃত ভিডিও সহ নগ্নছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ মামলা করা মামলা হয়। শুক্রবার রাতে মামলার প্রেক্ষিতেই পুলিশ সেই অভিযুক্ত ধর্ষক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে।ঘটনার শিকার ওই কলেজছাত্রী শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিজে বাদী হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে ১টি মামলা দায়ের করেন। ধর্ষিতা ওই কলেজ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার অর্থাৎ (ওসিসি) পাঠিয়ে দেওয়া হয়েছে।থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার গোয়ালপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ও মোহনপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রীর সাথে একই উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি বাড়ইপাড়া গ্রামের ময়েজউদ্দিন ছেলে রাজশাহী বরেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া ছাত্র আশরাফুল ইসলাম (২৫) প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। গত  ১৮ জুন ২০১৯ সালে সকাল সাড়ে ১০ টার সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এ ছাড়াও আসামি তার ব্যবহৃত মোবাইল ফোনে সেই ধর্ষণের নগ্ন ছবিসহ ভিডিও ধারণ করে।কলেজ ছাত্রী সম্মানের কথা চিন্তা করে বিষয়টি চেপে যান এবং কোনো প্রকার আইনি পদক্ষেপ নেননি। পরবর্তীতে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হুমকি দেন কলেজ ছাত্র আশরাফুল ইসলাম। এতে বাধ্যহয়ে কলেজ ছাত্রী নিজে বাদি হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন। পুলিশ গতকাল শুক্রবার রাতেই ধর্ষককে আটক করতে সক্ষম হন।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ধর্ষক কলেজ ছাত্রের দেওয়া তথ্য অনুযায়ী ভিডিও এবং নগ্নছবি উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রকে শনিবার (১৮ এপ্রিল) পুলিশ হেফাজতে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি এ ও বলেন, এই ভিডিও এবং নগ্নছবি যদি কারো মুঠোফোন, ল্যাপটপ বা কম্পিউটারে পাওয়া যায় তাকেও আসামি করে আইনের আওতায় আনা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর