April 21, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

মহামারী করোনার পাদুর্ভাব ঠেকাতে ওসি’র নেতৃত্বে তানোরে চলছে বাজার মনিটরিং অভিযান

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাজশাহীর তানোরে পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিরোধ মুলক ব্যাবস্থা। তার’ই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরত্ব বজায় রেখে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের সাথে একাত্ম ঘোষণা করে, গোল্লাপাড়া বনিক সমেতির সভাপতি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল ও গণমাধ্যম কর্মীসহ এলাকার সুশীল সমাজের ব্যাক্তিরা বাজার মনিটরিং এর অভিযানে অংশ নেন।বাজার মনিটরিং এর সময় ওসি রাকিবুল হাসানের সাথে দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, গোল্লাপাড়া বাজার বনিক সমেতির সভাপতি  আলহাজ্ব সারোয়ার জাহান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম, প্রাইভেট ডিটেকটিভ এর নির্বাহী সম্পাদক ও ব্যুরো প্রধান রুহুল আমীন খন্দকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল আব্দুল লতিব, তানোর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, ছাত্রলীগ নেতা আক্তার, হাটের ইজারাদার আয়েন উদ্দিন প্রমুখ।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রশাসন নিজেদের জীবনকে বাজি রেখে করোনা ভাইরাস প্রতিরোধে মানব কল্যানে দিধাহীন ভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তানোর উপজেলাতেও হাটবাজার ও পশুর হাট “নিদিষ্ট সময়ে মধ্যে” ( দৈনন্দিন বাজার ছাড়া) সকল কিছু বন্ধ রাখার জন্য ইতিপূর্বেই আদেশ জারী করা হয়েছে। এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা পাইকারি ও খুচরা বাজারে গুলো নিয়মিত মনিটরিংসহ কে কত টাকা নিচ্ছে তারও নজরদারি করছি।ওসি আরো বলেন, করোনা ভাইরাসের বিস্তৃতি রোধের লক্ষ্যে তানোর উপজেলার সাপ্তাহিক হাটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । এছাড়াও রাষ্ট্রীয় ভাবেই মানুষের কল্যানার্থে সভা-সমাবেশ, বিবাহ, মেজবান, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে নিদিষ্ট সময়ের মধ্যো নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, খুচরা কাঁচাবাজার ও ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে জরুরী প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ির বাহিরে যাওয়া যাবেনা। জরুরী কাজে বের হলেও দুরত্ব বজায় রাখা খুবই জরুরী সেই জন্য কম পক্ষে ৩ফিট পরপর আমাদের দাড়াতে হবে। পাশাপাশি কনোনা সংক্রান্ত বিষয়ে সবাইকে রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান ওসি।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর