March 24, 2026, 3:56 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুখের ব্যায়াম বয়সের ছাপ কমায়

মুখের ব্যায়াম বয়সের ছাপ কমায়

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চমৎকার একটি গবেষণা বলছে, মুখের যোগ ব্যায়াম নারীদের বয়সের ছাপ কমিয়ে চেহারায় লাবণ্য ফিরিয়ে আনে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, গবেষণানুসারে ঠোঁট ও গালের যোগ ব্যায়াম বয়সের ছাপ কমাতে অভিনব পন্থা হতে পারে।

একটি গবেষণায় ৫০ বছর বয়সি নারীদের ২০ সপ্তাহ মুখের ব্যায়াম করানো হয়। ফলাফলে তাদের দুই বছর কম বয়সি দেখায় বলে মনে করা হয়।

বিশ্লেষকরা মনে করেন, ব্যায়ামের ফলে মুখের পেশির আকার বেড়ে যায়। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষণা লেখক ড. মুরাদ আলম বলেন, চেহারার আকর্ষণ ও যৌবনভাব নির্ভর করে ভরাট মুখায়বব আর ত্বকের মসৃণতার ওপর। শুকনা, ভাঙা মুখ যাদের, তাদের চেহারার উন্নতির জন্য মুখের ব্যায়াম ভালো কাজ করবে।

আলম বলেন, এ ধরনের ব্যায়ামগুলোর কোনো খারাপ প্রভাব নেই এবং যেকোনো জায়গাতেই করা যায়। জার্নাল জামা (JAMA) ডার্মাটোলজি-তে গবেষণাটি প্রকাশিত।

Share Button

     এ জাতীয় আরো খবর