April 16, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাইজারে নিখোঁজ মার্কিন কমান্ডোর লাশ উদ্ধার

নাইজারে নিখোঁজ মার্কিন কমান্ডোর লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাইজারে নিখোঁজ মার্কিন কমান্ডো বাহিনী গ্রিন ব্যারেটসের নিখোঁজ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার টহল দেয়ার সময় গুপ্ত হামলায় তিন মার্কিন সেনাসহ নাইজারের আট সেনা নিহত হয়েছিল। আমেরিকা ও নাইজারের কয়েকজন সেনা সে সময়ে নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হলেও নাইজারের সেনাদের ভাগ্যে কি ঘটেছে খবরে তার উল্লেখ করা হয়নি।

গত বুধবারের হামলায় নিহত তিন কমান্ডোর পরিচয় প্রকাশ করা এবং আরেক কমান্ডোর লাশ উদ্ধারের ঘোষণা দেয়া হয়েছে। অবশ্য তার পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া, আহত দুই গ্রিন ব্যারেটস সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পরিচয় প্রকাশ না করে খবরে তারা সুস্থ হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন সূত্র থেকে প্রচারিত খবরে দাবি করা হয়েছে, মার্কিন কমান্ডোর ওপর হামলায় জড়িত ছিল আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী। মার্কিন-নাইজার টহল দলের ওপর হামলায় এ গোষ্ঠীর ৪০ থেকে ৫০ জন সদস্য ছিল। রাজধানী নিয়ামে থেকে ১২০ মাইল দূরে মালি সীমান্তের কাছে এ হামলা চালানো হয়েছিল। মালিতে তৎপর ফরাসি বাহিনীর একাধিক হেলিকপ্টার গানশিপ হামলায় বিপর্যস্ত মার্কিন কমান্ডো দলকে উদ্ধার করেছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর