March 24, 2026, 4:03 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যেভাবে চিনবেন আপনার জীবনের বিষাক্ত মানুষগুলোকে!

যেভাবে চিনবেন আপনার জীবনের বিষাক্ত মানুষগুলোকে!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আমাদের চারপাশে নানা ধরণের মানুষের বসবাস। এর মধ্যে কিছু মানুষ যারা আপনাকে ভাল পরামর্শ দিবে আরা কিছু মানুষ আছে যারা আপনার খারাপ দিকটা বেশি দেখবে। আমরা যাদের সাথে সময় কাটাই তারা আমাদের জীবনকে কোন না কোনভাবে প্রভাবিত করে থাকে। নিজের অজান্তেই আমরা এইসব মানুষ দ্বারা প্রভাবিত হয়ে থাকি। ভাল মানুষ, ইতিবাচক মানুষ যেমন আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে তেমনি খারাপ, নেতিবাচক মানুষদের চিন্তা আমাদের চিন্তাশক্তিকে প্রভাবিত করে থাকে। এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকা সবার জন্য মঙ্গলকর। চিনি নিন আপনার জীবনের এইরকম মানুষদেরকে।
১। আঘাত দিতে পছন্দ করে

প্রতিটি মানুষের জীবনে কিছু মানুষ থাকে যারা অন্যকে আঘাত দিতে পছন্দ করে। এমনকি তারা আপনাকে অনেক সময় কষ্ট দিয়ে কথা বলে থাকে। এইসব মানুষদেরকে কথাকে বেশি গুরুত্ব দিবেন না। সম্ভব হলে এদেরকে নিজের জীবন থেকে দূরে রাখুন।
২। সমালোচনাপ্রবণ মানুষ

সমালোচনা প্রবণ মানুষেরা সব সময় সুযোগ খোঁজে অন্যের দোষ খোঁজার। তারা খুব সহজে কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, সম্পূর্ণ বিষয় না জেনে। সমালোচনা প্রবণ মানুষের কাছ থেকে পরামর্শ নিবেন না।

৩। স্বার্থপর

কিছু মানুষ থাকে যারা শুধু নিজের প্রয়োজনে আপনার খোঁজ রাখেন। এমনকি আপনাকে কখনও জানার চেষ্টা করে না, আপনি কেমন আছেন? আপনি কি এই রকম মানুষের কাছ থেকে কোন ভাল পরামর্শ আশা করতে পারেন? পারেন না, এদের কাছ থেকে দূরে থাকুন।

৪। স্ট্রেসযুক্ত ব্যক্তি

কিছু বিষাক্ত মানুষ আছে যারা নিজেদের জীবন নিয়ে সুখী নয়। সারাক্ষণ নিজেদের জীবন নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। তারা আপনার জীবনকে তাদের এই বিষাক্ত চিন্তা প্রবেশ করিয়ে দিবে। আপনিও তাদের মত নিজের জীবন নিয়ে অসুখী থাকবেন।
৫। হিংসা প্রবণ ব্যক্তি

প্রতিটি মানুষের জীবনে কখনও ভাল কখনও খারাপ সময় থাকে। আপনার উন্নতিতে যারা আপনার সাথে হিংসা করবে তাদের কাছ থেকে কখনও ভাল কিছু আশা করবেন না। তাদেরকে নিজের জীবন থেকে দূরে রাখুন। তারা সবসময় আপনাকে সব কাজে নিরুৎসাহিত করে।

৬। মিথ্যাবাদী

মিথ্যা কখনও কারো জন্য ভাল হতে পারে না। জীবনে চলার পথে এমন অনেক মানুষ পাবেন, যারা নিয়মিত মিথ্যা কথা বলে থাকে। আর একজন মিথ্যাবাদীকে কখনও বিশ্বাস করা উচিত নয়।

৭। নিজেদের দোষ না দেখা

কিছু মানুষেরা কখনও নিজের দোষ দেখেন না। তারা সবসময় অন্যের দোষ খুঁজে বেরায়। এটি তাদেরকে একগুঁয়ে জেদি করে তোলে। তারা বিশ্বাস করে তারা সঠিক অন্যেরা সবাই ভুল। এইরকম মানুষের কাছ থেকে কখনও কোন ভাল পরামর্শ আশা করবেন না। এদের কাছ থেকে দূরে থাকা আপনারা জন্য ভাল।

Share Button

     এ জাতীয় আরো খবর