April 8, 2026, 3:57 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধু উদ্ধ্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের সামনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান,রুমেল হুসেন,সাদেক হুসেন টিপু,নেছারুল করিম,রকিবুল হাসান রকি,রাফসান সুমন,সৈয়দ আমিন হুসেন,মো.আলী,ফরাজী সজিব,মো.হামিদ,এমাদ উদ্দিন,প্রশান্ত,ফয়সাল,গাজী সন্তু,তরিকুল,ইমরান হুসেন,রাকিব,ইমরান বিন হুসেন,জুলকার নাইম সহ আরো অনেকে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন,আজ বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী,তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি।।
তিনি আরো বলেন চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ভাইয়ের নির্দেশনায় উক্ত কর্মসূচী পালন করা হয়।বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির আদর্শ আর এই আদর্শ বুকে ধারন করেই আমরা এগিয়ে যেতে চাই।আমি ব্যাক্তিগত ভাবে পরবর্তী প্রজন্মকে আহবান করছি তোমরা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ কর,তাহলে তোমাদের বিপথে যাওয়ার সুযোগ থাকবে না।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর