April 8, 2026, 3:55 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় নওগাঁর ধামইরহাটে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আবু সাঈদ নামের এক যুবককে ৬ (ছয়) মাসের জন্য কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ মার্চ) ২০২০ ইং দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত রামপুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ধুরইল এলাকার মোতারব হোসেনের ছেলে মোঃ আবু সাঈদ (৩০), একই ইউনিয়নের রামপুরা গ্রামের জনৈক ব্যাক্তির স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানীর উদ্যোশ্যে প্রায় সময়ে উত্ত্যক্ত করে আসছিল।এর’ই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পুনরায় স্কুল থেকে ফেরার পথে উত্ত্যক্ত করলে স্থানীয়রা বখাটে আবু সাঈদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত ন্যাক্কার জনক ও লজ্জাস্কর। ভ্রাম্যমান আদালতের দেওয়া আদেশের প্রেক্ষিতেই আমরা আসামিকে পুলিশ হেফাজতে কোর্ট হাজতে প্রেরণ করেছি।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর